Skip to main content

Posts

Showing posts from June, 2025

সহজে ইংরেজি বাক্য গঠন ও কথা বলার উপায়

ইংরেজিতে অনর্গল কথা বলতে নিচের Structures গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ: ★RULE:1 কোনো কিছু প্রয়োজন বুঝাতে,  আমরা need to use করব। sub+need to+verb1 I need to learn English. আমার ইংরেজি শিখা প্রয়োজন। I need to buy a book. আমার একটি বই কিনা প্রয়োজন। I need to help him. আমার তাকে সাহায্য করা প্রয়োজন। I need to do the work. আমার কাজটি করা প্রয়োজন। ★RULE:2 ☞I am having a hard time+ ing যুক্ত verb(কোন কিছু করতে সমস্যা হচ্ছে) 1.I am having a hard time understanding my friends.( আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে ) 2.I am having a hard time downloading songs.( আমার গান গুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে) 3..I am having a hard time answering your questions.( তোমার প্রশ্নগুলির উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে)। Similarly, I am having a hard time understanding the rules. I am having a hard time browsing internet. ★ RULE:3 ☞There is something wrong with + noun.( কোন কিছুতে সমস্যা হয়েছে) 1. There is something wrong with computer.(আমার কম্পিউটার এ সমস্যা হয়েছে) 2. There is something wrong with my mobi...

শূন্য (০) নিয়ে কিছু কথা

 শূন্য(০) এক অদ্ভুত গাণিতিক প্রতীক। এটি একাধারে একটি সংখ্যা ও অঙ্ক। এটি এককভাবে মানের অস্তিত্বহীনতা ও অন্যান্য সংখ্যার পেছনে বসে তাদের যুত পরিচয় প্রদান করে। এছাড়াও দশমিকের ডানে বসে এটি বিভিন্ন সংখ্যার দশমাংশ প্রকাশ করে। অঙ্ক হিসেবে শূন্য একটি নিরপেক্ষ অঙ্ক এবং সংখ্যার স্থানধারক হিসেবে কাজ করে। এটি একটি স্বাভাবিক পূর্ণ সংখ্যা। এটি না ধনাত্মক, না ঋণাত্মক, না মৌলিক না যৌগিক। একে সাহায্যকারী অঙ্ক বলা হয়। এর নিজের কোনো মান নেই। বর্তমানে শূন্যের যে প্রতীক ‘০’ ব্যবহৃত হয় প্রথমদিকে তা ছিল না। সে সময় এর প্রতীক ছিল একটি বিন্দু [•]। প্রথম দিকে এটিকে সংখ্যা বলে গণ্য করা হতো না। বরং এটি ছিল খালি বা ফাঁকা স্থানের ধারণা। শূন্যের প্রতীক কবে বিন্দু থেকে ছোট বৃত্তের আকারে উন্নীত হয় তা অনুমানের ওপর নির্ভর করা ছাড়া উপায় নেই। নানাঘাটে যে লিপি আবিষ্কৃত হয় তাতে সংখ্যা (দশ, কুড়ি ইত্যাদি) প্রকাশের ক্ষেত্রে বিন্দু হিসেবে শূন্যের ব্যবহার লক্ষ্য করা যায়। গণনা থেকে যে গণিতের উৎপত্তি সেই গণনা কার্য কে, কবে শুরু করেছিলেন তার ইতিহাস আমাদের জানা নেই। এমনকী, শূন্য আবিষ্কারের ক্ষেত্রে মূল অবদানটি কার তাও ...

বিমানের ' Black Box ' সম্পর্কে জানুন

 ‘ব্ল্যাক বক্স’ কী এবং কেন?   প্রতিটি বিমানেই একটি ব্ল্যাক বক্স থাকে। সাধারণত বিমান দুর্ঘটনায় পড়লে ফ্লাইট বক্স সবার আগে খোঁজা হয়। এটা মূলত ফ্লাইট রেকর্ডার। ইলেকট্রনিক রেকর্ডিং ডিভাইস। যার মধ্যে বিমানের সমস্ত তথ্য সংরক্ষিত থাকে। বিমান দুর্ঘটনার তদন্তে ব্ল্যাক বক্স ব্যবহৃত হয়। এভিয়েশন বা বিমান নিরাপত্তা বিশ্লেষকরা এটিকে ব্ল্যাক বক্স না বলে ফ্লাইট রেকর্ডার নামে চেনেন। ℹ️ যেভাবে এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এ ধরনের যন্ত্র তৈরির উদ্যোগ প্রথম নেয়া হয়। তবে সত্যিকারের কাজ শুরু হয় ১৯৫০ এর দশকের গোড়ার দিকে। অস্ট্রেলীয় সরকারের অ্যারোনটিক্যাল রিসার্চ ল্যাবরেটরিতে গবেষণা বিজ্ঞানী ডেভিড ওয়ারেন এটি আবিষ্কার করেন। ১৯৬২ সালের ২৩শে মার্চ প্রথম অস্ট্রেলিয়ার একটি বিমানে পরীক্ষামূলক ভাবে এটির ব্যবহার করা হয়। ℹ️ black box কী দিয়ে তৈরি? ব্ল্যাক বক্স কালো কোন বস্তু নয়। বরং এর রং অনেকটা কমলা ধরনের। এটি অত্যন্ত শক্ত ধাতব পদার্থ দিয়ে তৈরি করা হয়। কয়েকটি লেয়ার দিয়ে এটি এমনভাবে তৈরি করা হয়, যাতে প্রচণ্ড উত্তাপ, ভাঙচুর, পানি বা প্রচণ্ড চাপের মধ্যেও এটি টিকে থাকতে পারে। এটি ১০০০ ডিগ্রী সে...

পারমাণবিক অস্ত্র

 পারমানবিক অস্ত্র সমুহ মূলত দুই ধরনের, ফিশান ও ফিউশন টাইপ। ফিউশন শব্দের অর্থ গলন। অর্থাৎ, দুটি হালকা ভরের ডিউটেরিয়াম বা ট্রিটিয়াম (হাইড্রোজেনের আইসোটোপ) পরমানুর দ্রুত গতিতে মিথস্ক্রিয়ার ফলে তুলনামুলক একটি ভারী পরমানু (হিলিয়াম) ও বিপুল পরিমানে শক্তি উৎপন্ন হয়, একে ফিউশন বিক্রিয়া বলা হয়। আমাদের অতি পরিচিত সূর্য এর উৎকৃষ্ট উদাহরন, যেখানে অনবরত ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম থেকে হিলিয়াম ও শক্তি উৎপন্ন হয়। এই ফিউশন বিক্রিয়াকে কাজে লাগিয়ে যে অস্ত্র উৎপন্ন করা হয় তাকে বলা হয় থার্মোনিউক্লিয়ার বম্ব, যা হাইড্রোজেন বম্ব(H-Bomb) হিসেবে সুপরিচিত। ১৯৫২ সালে হাংগেরীয় এক কেমিকৌশলী এডোয়ার্ড টেলর সর্বপ্রথম হাইড্রোজেন বোমা আবিস্কার করেন। অন্যদিকে, ফিশানের শাব্দিক অর্থ বিভাজন; অর্থাৎ একটি ভারী পরমানুকে দ্রুতগামী নিউট্রন দ্বারা ভেঙ্গে হালকা ভরের একাধিক পরমানু ও শক্তি উৎপন্ন করার কৌশলই হল ফিশান বিক্রিয়া। জার্মান বিজ্ঞানী অটোহ্যান ও স্ট্র্যাসম্যান এর মূল তত্ত্ব আবিস্কার করেন। পারমানবিক অস্ত্র সমুহের মধ্যে ফিশানই বহুল পরিচিত। যে সকল তেজস্ক্রিয় পদার্থ এই ফিশান ক্রিয়ায় অংশ নেয় তাদের ফিসাইল প...

বিগত ১০ বছরের বিভিন্ন পরীক্ষায় আসা ১০০০ Vocabulary.

 =============================== 1: Fortuitous -আকস্মিক 2: Inherent – স্বাভাবিক 3: Legible -সহজপাঠ্য 4: Indelible -অমোচোনীয় 5: Endurable -সহনীয় /টেকসই 6: gregarious -মিশুক /সামাজিক 7: Introverted -অন্তর্মুখী ব্যক্তি (আত্মকেন্দ্রিক চিন্তা চেতনা ) 8: Alleviate -উপশম করা 9: Aggravate -অধিক গুরুতর/ শোচনীয় করে তোলা 10: Elevate -উত্তোলন করা,উন্নীত করা 11: Desultory -নিয়মশৃংখলাহীন 12: Methodical -সুশৃংখল 13: Integral -অপরিহার্য অংশ 14: Dissipate – দূর করা/অপচয় করা 15: Exempt -রেহাই /অব্যহতি দেয়া 17: Obliged -বাধিত বা ঋণী হয়েছে এমন 18: Steadfast -অবিচলিত 19: Valiant -সাহসী 20: Repute -সুখ্যাতি 21: Susceptible -স্পর্শকাতর 22: opaque- অস্বচ্ছ 24: Tepid -অল্প গরম বা কুসুম কুসুম গরম 25: Seething -ফুটে উপচে পড়া এমন 26: Intimate -অন্তরঙ্গ 27: Turbid – ঘোলাটে 28: Swollen – ফোলা বা ফুলে যাওয়া 29: Accretion -সংযোজনের মাধ্যমে বৃদ্ধি 30: Procession : মিছিল বা শোভাযাত্রা 31: Applaud -প্রশংসা 32: Evasion -এড়িয়ে যাওয়া 33: Transmit -প্রেরণ বা হস্তান্তর করা 34: Obscure -অন্ধকার 35: Withhold -প...

ইরান-ইসরায়েল সংঘাতের সংক্ষিপ্ত টাইমলাইন

 ℹ️ ইরান-ইসরায়েল সংঘাতের সংক্ষিপ্ত টাইমলাইন  নিচে কেবল ২০২৫ সালের মূল ঘটনাগুলোর একটি সংক্ষিপ্ত টাইমলাইন দেওয়া হলো- মার্চ : মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড জানান- মার্কিন সংস্থাগুলোর ধারণা, ইরান সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এবং সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি ২০০৩ সাল থেকে পারমাণবিক অস্ত্র কর্মসূচির অনুমোদন দেননি। তুলসি গ্যাবার্ডের মন্তব্য মধ্যপ্রাচ্যের কূটনীতিতে স্বস্তির আভাস দিয়েছিল। ৩০ এপ্রিল : ইরান একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়। তিনি ইসরায়েলের মোসাদের জন্য কাজ করার এবং ২০২২ সালে তেহরানে রেভল্যুশনারি গার্ড কর্নেল হাসান সাইয়াদ খোদাইয়ের হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ছিলেন। ৭ জুন : ইরানি মিডিয়া দাবি করে, একটি বড় গোয়েন্দা অভিযানে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত নথি সংগ্রহ করা হয়েছে। যদিও এই দাবি যাচাই করা যায়নি এবং অমীমাংসিত রয়েছে। Follow : BCS উড়াল  ১২ জুন : আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা ইরানকে তার পারমাণবিক প্রসারণ বাধ্যবাধকতা লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে। যা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগকে আরও বা...

৪৭তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (০২)

 ৪৭তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (০২)   সাধারণ বিজ্ঞান   ১. নিচের কোন গ্যাসটি 'লাফিং গ্যাস' নামে পরিচিত?   ক. N₂O   খ. NO   গ. NO₂   ঘ. NO₃   ২. পারমাণবিক বিকিরণ থেকে রক্ষা পেতে কোনটি ব্যবহার করা হয়?   ক. তামা   খ. প্লাটিনাম   গ. লোহা   ঘ. সিসা   ৩. মহাবিশ্বের সবচেয়ে প্রাচুর্য উপাদান হচ্ছে-   ক. অক্সিজেন   খ. হাইড্রোজেন   গ. কার্বনডাইঅক্সাইড   ঘ. সিলিকন   ৪. নিচের কোন ধাতুটি একটি সাধারণ ছুরি দ্বারা সহজেই কাটা যায়?   ক. সোডিয়াম   খ. সিসা   গ. টিন   ঘ. কপার   ৫. শব্দ কোন ধরনের তরঙ্গ?   ক. তির্যক তরঙ্গ   খ. তাড়িতচৌম্বক তরঙ্গ   গ. অনুদৈর্ঘ্য তরঙ্গ   ঘ. বেতার তরঙ্গ   ৬. তেজস্ক্রিয় ক্ষয়ের ফলে যে বিটারশ্মি নির্গত হয় তা আসলে কী?   ক. ঋণাত্মক ইলেকট্রনের স্রোত   খ. একটি তড়িৎ নিরপেক্ষ কণা   গ. একটি ...

৪৭তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (০১)

 ১. কোনটি ঊর্ধ্বপাতিত মৌলিক পদার্থ? ক. ন্যাপথলিন খ. কর্পূর গ. কঠিন কার্বন ডাইঅক্সাইড ঘ. আয়োডিন ২. কোনটিকে প্রিজারভেটিভস বলা হয়? ক. সোডিয়াম বেনজয়েট খ. সোডিয়াম কার্বনেট গ. সোডিয়াম ব্রোমাইড ঘ. সোডিয়াম লরাইল সালফোনেট ৩. বেলুনের ভেতরের গ্যাসের তাপমাত্রা বাড়লে কোনটি ঘটবে? ক. চাপ বাড়বে খ. চাপ কমবে গ. ব্যাপন ঘটবে ঘ. নিঃসরণ ঘটবে ৪. নিচের কোনটির ঘন দ্রবণকে ব্রাইন বলে? ক. HCI খ. LiCl গ. NaCl ঘ. KCl ৫. কোনটি চুনের পানিকে ঘোলা করে? ক. NO2 খ. CO গ. SO2 ঘ. CO2 ৬. বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে কোন গ্যাসটি উৎপন্ন হয়? ক. NO খ. N2O গ. NO2 ঘ. N2 ৭. কয়লার মূল উপাদান কোনটি? ক. সালফার খ. নাইট্রোজেন গ. সিলিকন ঘ. কার্বন ৮. নিচের কোনটিকে জীবদেহের রাসায়নিক কারখানা বলা হয়? ক. প্লাস্টিড খ. প্রোটোপ্লাজম গ. টিস্যু ঘ. কোষ ৯. কোভিড-১৯ দ্বারা মানবদেহের কোন অঙ্গটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? ক. হৃৎপিণ্ড খ. ফুসফুস গ. লিভার ঘ. কিডনি ১০. ভাইরাসজনিত রোগ কোনটি? ক. যক্ষ্মা খ. গুটি বসন্ত গ. কলেরা ঘ. ম্যালেরিয়া ১১. মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে? ক. হৃদযন্ত্রে খ. বৃক্কে গ. প্লীহাতে ঘ. ফুসফুসে ১২. পরম শূন্য তাপমাত্রা...