💠 চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন এবং প্রথম কাব্য সংকলন। 💠 এটি খ্রিস্টীয় ৮ম থেকে ১২শ শতাব্দীর মধ্যে রচিত বলে ধারণা করা হয়। 💠 চর্যাপদ মূলত বৌদ্ধ সহজিয়া সাধন-সঙ্গীতের সংকলন। 💠 ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক আবিষ্কৃত হয়। 💠 মোট ৫১টি পদ থাকলেও বর্তমানে ৪৬টি পদ পাওয়া গেছে। 💠 ২৪, ২৫, ৪৮ নং পদ সম্পূর্ণ এবং ২৩ নং পদ আংশিকভাবে পাওয়া গেছে। 💠 চর্যাপদের ভাষাকে "সান্ধ্য ভাষা" বা "আলো-আঁধারের ভাষা" বলা হয়। 💠 এটি প্রাচীন বাংলা, অসমিয়া, ওড়িয়া ও মৈথিলী ভাষার মিশ্রণে রচিত। 💠 চর্যাপদের পদগুলিতে তান্ত্রিক বৌদ্ধধর্মের সহজিয়া মতবাদ প্রকাশ পেয়েছে। 💠 মুনিদত্ত নামক এক পণ্ডিত চর্যাপদের উপর টীকা রচনা করেন। 💠 চর্যাপদের কবিগণকে "সিদ্ধাচার্য" বা "চর্যাপদকার" বলা হয়। 💠 মোট ২৪ জন পদকর্তার নাম জানা যায়। 💠 কাহ্নপা সর্বাধিক ১৩টি পদ রচনা করেন। 💠 ভুসুকুপা ৮টি এবং সরহপা ৪টি পদ রচনা করেন। ...