Skip to main content

BCS খুঁটিনাটি ও বিভিন্ন জিজ্ঞাসা

 🔒: বিসিএস (BCS) এর পূর্ণরূপ কী?


🔓: বিসিএস এর পূর্ণরূপ হলো বাংলাদেশ সিভিল সার্ভিস (Bangladesh Civil Service)।



🔒: বিসিএস ক্যাডার কাকে বলে?


🔓: বিসিএস ক্যাডার সেই ব্যক্তিদের বলা হয়, যারা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য, শিক্ষা, কর ইত্যাদি বিভিন্ন ক্যাডারে সরকারি চাকরিতে নিযুক্ত হন।


 


🔒: বিসিএস ক্যাডার কয়টি ও কী কী?


🔓: বিসিএস ক্যাডার মোট ২৬টি। যেমন- প্রশাসন ক্যাডার, পুলিশ ক্যাডার, পররাষ্ট্র ক্যাডার, শিক্ষা ক্যাডার, স্বাস্থ্য ক্যাডার ইত্যাদি।


 


🔒: বিসিএস ক্যাডার এর কাজ কী?


🔓: বিসিএস ক্যাডারগণ প্রশাসনিক, আইন-শৃঙ্খলা রক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, কর আদায়, শুল্ক সংগ্রহসহ বিভিন্ন সরকারি কাজে নিয়োজিত থাকেন।


যেখানে প্রশাসনিক ক্যাডার নীতি প্রণয়ন, আইন বাস্তবায়ন, উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেন; পুলিশ ক্যাডার আইন-শৃঙ্খলা রক্ষা করেন; স্বাস্থ্য ক্যাডার স্বাস্থ্যসেবা দেন ইত্যাদি।


 


🔒: বিসিএস ক্যাডার হলে কী কী চাকরি করা যায়?


🔓: বিসিএস ক্যাডার হলে প্রশাসন, পুলিশ, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পররাষ্ট্রসহ বিভিন্ন সরকারি পদে দায়িত্ব পালন করা যায়।


 


🔒: বিসিএস ক্যাডারগণ কত গ্রেডে নিয়োগ পান?


🔓: বিসিএস ক্যাডার সাধারণত ৯ম গ্রেডে নিয়োগ পান। তবে এটি বিভিন্ন ক্যাডার এবং পদ অনুযায়ী ভিন্ন হতে পারে।


যেমন- প্রশাসন বা পুলিশ ক্যাডারে প্রথম নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা ৯ম গ্রেডে থাকেন, পরে পদোন্নতির মাধ্যমে তাঁরা উচ্চতর গ্রেডে চলে যান।


 


🔒: বাংলাদেশে বিসিএস ক্যাডারের বেতন কত?


🔓: নবীন বিসিএস ক্যাডারের বেতন প্রায় ২২,০০০ টাকা (বেসিক) থেকে শুরু হয় এবং কাজের অভিজ্ঞতা ও পদোন্নতির সাথে বেতনও বৃদ্ধি পেতে থাকে।


 


🔒: বিসিএস পরীক্ষা কত সালে শুরু হয়?


🔓: বাংলাদেশের প্রথম বিসিএস (BCS) পরীক্ষা শুরু হয় ১৯৭৩ সালে।


 


🔒: প্রতি বছর কতজন বিসিএস ক্যাডার হয়?


🔓: প্রতি বছর সাধারণত ২,০০০ থেকে ৩,০০০ জন ক্যাডার হিসেবে সুপারিশ করা হয়। 


 


🔒: বাংলাদেশে কতজন বিসিএস ক্যাডার আছে?


🔓: বর্তমানে প্রায় ৩০,০০০-এর বেশি বিসিএস ক্যাডার বিভিন্ন পর্যায়ে কর্মরত আছেন।


 


🔒: বাংলাদেশের প্রথম বিসিএস ক্যাডার কে?


🔓: মুক্তিযোদ্ধা খন্দকার আবুল কালাম হলেন বাংলাদেশের প্রথম বিসিএস ক্যাডার।


 


🔒: বাংলাদেশের প্রথম মহিলা বিসিএস ক্যাডার কে ছিলেন?


🔓: বাংলাদেশের প্রথম বিসিএস ক্যাডার হলেন রাজিয়া বেগম।


 


🔒: বিসিএস ক্যাডার কীভাবে হওয়া যায়?


🔓: বিসিএস ক্যাডার হতে হলে প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভা এই তিনটি ধাপ সফলভাবে পেরোতে হয়। প্রতিটি ধাপের জন্য প্রস্তুতি ও অধ্যবসায় প্রয়োজন।


 


🔒: বিসিএস ক্যাডার হতে হলে কী কী যোগ্যতা লাগে?


🔓: বিসিএস ক্যাডার হতে একজন প্রার্থীর নিম্নবর্ণিত যোগ্যতা থাকা প্রয়োজন-


শিক্ষাগত যোগ্যতা;


শারীরিক যোগ্যতা;


বয়সসীমা;


এবং নাগরিকত্ব।


যোগ্যতা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানতে এই আর্টকেলটি পড়তে পারেন।


 


🔒:  বিসিএস পরীক্ষা দেওয়ার ন্যূনতম যোগ্যতা কত?


🔓: সাধারণত আপনি যদি উচ্চমাধ্যমিকের পর ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি অর্জন করেন তাহলেই আপনি BCS পরীক্ষা দিতে পারবেন।


তবে আপনি যদি ৩ বছর মেয়াদী পাস কোর্স করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ২ বছর মেয়াদী মাস্টার্স পরীক্ষা দিয়ে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।


উল্লেখ্য, SSC, HSC এবং অনার্স/সমমান পরীক্ষায় ১টির বেশি তৃতীয় শ্রেণি থাকা যাবে না। এসবের বাইরে আলাদাভাবে কোন জিপিএ/সিজিপিএ পয়েন্টের কথা কোথাও উল্লেখ নেই।


 


🔒: বিসিএস পরীক্ষা দিতে কত পয়েন্ট লাগে?


🔓: বিসিএস পরীক্ষার জন্য নির্দিষ্ট কোনো জিপিএ বা পয়েন্টের শর্ত নেই। তবে SSC, HSC এবং অনার্স/সমমান পরীক্ষায় ১টির বেশি তৃতীয় শ্রেণি থাকা যাবে না।


 


🔒: ডিগ্রি পড়ে কি বিসিএস দেওয়া যায়?


🔓: ডিগ্রিতে পড়েও বিসিএস পরীক্ষা দেওয়া যাবে। তবে এর জন্য আগে আপনাকে ২ বছর মেয়াদী মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।


 


🔒: BCS এর বয়সসীমা কত?


🔓: বিসিএস পরীক্ষার জন্য বয়সসীমা ২১ থেকে ৩২ বছর।


 


🔒: বিসিএস ক্যাডার হতে কত বছর লাগে?


🔓: বিসিএস ক্যাডার হতে সাধারণত ১ থেকে ২ বছর সময় লাগতে পারে। তবে এটি নির্ভর করে পুরো প্রক্রিয়ার উপর।


বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা পরীক্ষার প্রতিটি ধাপ সম্পন্ন করতে প্রতিটি ধাপে সময় লাগে। প্রস্তুতির সময়সীমা এবং প্রতিটি ধাপে উত্তীর্ণ হওয়ার ওপর নির্ভর করে এই সময় কম বেশি হতে পারে।


 


🔒: বিসিএস নন-ক্যাডার মানে কী?


🔓: যারা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্যাডার পাননি, তাঁরা সাধারণত নন-ক্যাডার পদে নিয়োগ পান, যা দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদ।


 


🔒: বিসিএস ক্যাডার ও নন-ক্যাডার এর পার্থক্য কী?


🔓: ক্যাডারগণ সাধারণত প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন, যেখানে নন-ক্যাডাররা দ্বিতীয় শ্রেণির পদে থাকেন এবং তাঁদের সুযোগ-সুবিধা কিছুটা কম হতে পারে।


 


🔒: বিসিএস নন-ক্যাডার চাকরি কোনগুলো?


🔓: নন-ক্যাডার চাকরিগুলোর মধ্যে বিভিন্ন প্রশাসনিক সহকারী, তৃতীয় ও দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদ অন্তর্ভুক্ত থাকে।


 


🔒: বিসিএস ক্যাডার হতে হলে করনীয় কি?


🔓: নিয়মিত পড়াশোনা করা, সঠিক গাইডলাইন অনুসরণ করা এবং প্রতিটি ধাপের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া।


 


🔒: বিসিএস পরীক্ষা কতবার দেওয়া যায়?


🔓: আপনি ৩২ বছর বয়স পর্যন্ত বিসিএস পরীক্ষা দিতে পারবেন (পূর্বে বিশেষ কোটাধারী পরীক্ষার্থীরা ৩২ বছর বয়স পর্যন্ত বিসিএস পরীক্ষা দিতে পারতো।)


 


🔒: বিসিএস পরীক্ষা কত বছর পর পর হয়?


🔓: বিসিএস পরীক্ষা সাধারণত প্রতি বছরই অনুষ্ঠিত হয়। তবে নির্দিষ্ট সময়সূচি সরকারি কর্ম কমিশন (BPSC) নির্ধারণ করে।


তবে কখনো কখনো বিশেষ কারণে দুটি পরীক্ষার মাঝে একটু বেশি সময়ও লেগে যেতে পারে।


 


🔒: বিসিএস পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হয়?


🔓: বিসিএস পরীক্ষা বাংলাদেশের আটটি বিভাগ ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে অনুষ্ঠিত হয়ে থাকে। 


 


🔒: বিসিএস লিখিত পরীক্ষার সময়সীমা কত ঘণ্টা?


🔓: টানা ৬ দিনে ২১ ঘণ্টা বিসিএস লিখিত পরীক্ষা দিতে হয়।


 


🔒: বিসিএস পরীক্ষায় কী ক্যালকুলেটর ব্যবহার করা যায়?


🔓: বিসিএস পরীক্ষায় সকল ধরনের যান্ত্রিক সরঞ্জাম যেমন- ঘড়ি, মোবাইল ফোন বা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। শুধু গাণিতিক যুক্তি পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।

Comments

Popular posts from this blog

পৃথিবীর কাল্পনিক রেখাসমূহ |

 ::: সমগ্র পৃথিবীর মধ্যে কোনো একটি স্থানকে নির্দিষ্ট করতে হলে বা এর অবস্থান জানতে হলে আমাদের সবার জাগে যে বিষয়গুলো জানতে হবে তা হলো অক্ষরেখা ও দ্রাঘিমারেখা। দ্রাঘিমারেখার অবস্থান থেকে কোনো স্থানের সময় জানা যায়। অক্ষরেখার সাহায্যে যেমন নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থান জানা যায় তেমনি মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে অবস্থান জানা যায়।   °°অক্ষরেখা (Latitude) পৃথিবীর গোলাকৃতি কেন্দ্র দিয়ে উত্তর-দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষ (Axis) বা মেরুরেখা বলে। এই অক্ষের উত্তর- প্রান্ত বিন্দুকে উত্তর মেরু বা সুমেরু এবং দক্ষিণ-প্রান্ত বিন্দুকে দক্ষিণ মেরু বা কুমেরু বলে। দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে একটি রেখা কল্পনা করা হয়েছে। একে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলে। বিষুবরেখা নিরক্ষরেখা, নিরক্ষবৃত্ত, মহাবৃত্ত, গুরুবৃত্ত প্রভৃতি নামেও পরিচিত। বিষুবরেখা দক্ষিণ আমেরিকার উত্তরভাগ, আফ্রিকার মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। বিষুব রেখার উপর অবস্থিত দেশসমূহ- ইকুয়েডর, কলম্বিয়া, ব্রাজিল, গ্যাবন, কঙ্গো, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, উগান্ডা, কেনিয়া, সোমালিয়া, মালদ্বীপ, ইন্দোনেশিয়া এব...

বিগত ১০ বছরের বিভিন্ন পরীক্ষায় আসা ১০০০ Vocabulary.

 =============================== 1: Fortuitous -আকস্মিক 2: Inherent – স্বাভাবিক 3: Legible -সহজপাঠ্য 4: Indelible -অমোচোনীয় 5: Endurable -সহনীয় /টেকসই 6: gregarious -মিশুক /সামাজিক 7: Introverted -অন্তর্মুখী ব্যক্তি (আত্মকেন্দ্রিক চিন্তা চেতনা ) 8: Alleviate -উপশম করা 9: Aggravate -অধিক গুরুতর/ শোচনীয় করে তোলা 10: Elevate -উত্তোলন করা,উন্নীত করা 11: Desultory -নিয়মশৃংখলাহীন 12: Methodical -সুশৃংখল 13: Integral -অপরিহার্য অংশ 14: Dissipate – দূর করা/অপচয় করা 15: Exempt -রেহাই /অব্যহতি দেয়া 17: Obliged -বাধিত বা ঋণী হয়েছে এমন 18: Steadfast -অবিচলিত 19: Valiant -সাহসী 20: Repute -সুখ্যাতি 21: Susceptible -স্পর্শকাতর 22: opaque- অস্বচ্ছ 24: Tepid -অল্প গরম বা কুসুম কুসুম গরম 25: Seething -ফুটে উপচে পড়া এমন 26: Intimate -অন্তরঙ্গ 27: Turbid – ঘোলাটে 28: Swollen – ফোলা বা ফুলে যাওয়া 29: Accretion -সংযোজনের মাধ্যমে বৃদ্ধি 30: Procession : মিছিল বা শোভাযাত্রা 31: Applaud -প্রশংসা 32: Evasion -এড়িয়ে যাওয়া 33: Transmit -প্রেরণ বা হস্তান্তর করা 34: Obscure -অন্ধকার 35: Withhold -প...

সহজে ইংরেজি বাক্য গঠন ও কথা বলার উপায়

ইংরেজিতে অনর্গল কথা বলতে নিচের Structures গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ: ★RULE:1 কোনো কিছু প্রয়োজন বুঝাতে,  আমরা need to use করব। sub+need to+verb1 I need to learn English. আমার ইংরেজি শিখা প্রয়োজন। I need to buy a book. আমার একটি বই কিনা প্রয়োজন। I need to help him. আমার তাকে সাহায্য করা প্রয়োজন। I need to do the work. আমার কাজটি করা প্রয়োজন। ★RULE:2 ☞I am having a hard time+ ing যুক্ত verb(কোন কিছু করতে সমস্যা হচ্ছে) 1.I am having a hard time understanding my friends.( আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে ) 2.I am having a hard time downloading songs.( আমার গান গুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে) 3..I am having a hard time answering your questions.( তোমার প্রশ্নগুলির উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে)। Similarly, I am having a hard time understanding the rules. I am having a hard time browsing internet. ★ RULE:3 ☞There is something wrong with + noun.( কোন কিছুতে সমস্যা হয়েছে) 1. There is something wrong with computer.(আমার কম্পিউটার এ সমস্যা হয়েছে) 2. There is something wrong with my mobi...