Skip to main content

পত্রকাব্য কি?

'পত্রাকারে' লিখিত 'কবিতা' বা 'কাব্য'-কেই 'পত্রকাব্য' বা 'লিপি কবিতা' বলা হয়। এ জাতীয় কাব্য বা কবিতায় নায়ক ও নায়িকা পরস্পরের উদ্দেশ্য কাব্যকারে পত্ররচনা করে থাকে।


ফলে, নায়ক-নায়িকার মনোভাব এখানে অত্যন্ত প্রত্যক্ষভাবে প্রকাশিত হয়ে কাব্য-কবিতাকে মধুর করে তোলে। প্রেমই এ শ্রেণির কাব্য-কবিতার প্রধান বিষয়।


রোমক কবি 'ওভিদ'-কে (খ্রিষ্টপূর্ব প্রথম শতাব্দী)-এ শ্রেণির 'পত্র-কাব্যে'র প্রথম প্রবর্তক বলা যেতে পারে। তবে, কারো কারো মতে, রোমীয় লেখক Horace-এর অনুকরণে "লিপি কবিতা'র প্রথম সৃষ্টি হয়।


এ জাতীয় কবিতায় সাধারণত কোন অনুপস্থিত ব্যক্তিবিশেষকে উপলক্ষ্য করে কবি কোন নীতিকথা, আলোচনা, প্রেম বা অন্য কোন বিষয় সম্বন্ধে কবিতা রচনা করে থাকেন।


এ "লিপি কবিতায় যুগচিত্তের পরিকল্পনায় যেসব নরনারী ভিড় করে আছে, তাদের চরিত্র সৃষ্টিতে কবির দক্ষতা একান্ত প্রয়োজনীয়। ইংরেজি সাহিত্যে Pope-এর Eloisa to Abelard এবং বাংলায় মধুসূদন দত্তের 'বীরঙ্গনা কাব্য' উল্লেখযোগ্য।


তাছাড়া, মধুসূদন 'বীরাঙ্গনা কাব্য' ( বাংলা প্রথম পত্রকাব্য) -র 'লিপি কবিতা'র মাঝ দিয়ে প্রেমের যে বহুবিচিত্র চিত্র অঙ্কন করেছেন, তা বাংলা সাহিত্যের অপূর্ব সম্পদ।


এছাড়া, রায়কুমার নন্দীর 'বীরাঙ্গনা পত্রোত্তর'; রবীন্দ্রনাথের 'পত্র': সত্যেন্দ্রনাথ দত্তের 'পুরীর চিঠি'; রাধারানী দেবীর 'পরিণীতার পত্র' এ শ্রেণির উল্লেখযোগ্য 'পত্র' বা 'লিপি কবিতা'

Comments

Popular posts from this blog

পৃথিবীর কাল্পনিক রেখাসমূহ |

 ::: সমগ্র পৃথিবীর মধ্যে কোনো একটি স্থানকে নির্দিষ্ট করতে হলে বা এর অবস্থান জানতে হলে আমাদের সবার জাগে যে বিষয়গুলো জানতে হবে তা হলো অক্ষরেখা ও দ্রাঘিমারেখা। দ্রাঘিমারেখার অবস্থান থেকে কোনো স্থানের সময় জানা যায়। অক্ষরেখার সাহায্যে যেমন নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থান জানা যায় তেমনি মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে অবস্থান জানা যায়।   °°অক্ষরেখা (Latitude) পৃথিবীর গোলাকৃতি কেন্দ্র দিয়ে উত্তর-দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষ (Axis) বা মেরুরেখা বলে। এই অক্ষের উত্তর- প্রান্ত বিন্দুকে উত্তর মেরু বা সুমেরু এবং দক্ষিণ-প্রান্ত বিন্দুকে দক্ষিণ মেরু বা কুমেরু বলে। দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে একটি রেখা কল্পনা করা হয়েছে। একে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলে। বিষুবরেখা নিরক্ষরেখা, নিরক্ষবৃত্ত, মহাবৃত্ত, গুরুবৃত্ত প্রভৃতি নামেও পরিচিত। বিষুবরেখা দক্ষিণ আমেরিকার উত্তরভাগ, আফ্রিকার মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। বিষুব রেখার উপর অবস্থিত দেশসমূহ- ইকুয়েডর, কলম্বিয়া, ব্রাজিল, গ্যাবন, কঙ্গো, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, উগান্ডা, কেনিয়া, সোমালিয়া, মালদ্বীপ, ইন্দোনেশিয়া এব...

বিগত ১০ বছরের বিভিন্ন পরীক্ষায় আসা ১০০০ Vocabulary.

 =============================== 1: Fortuitous -আকস্মিক 2: Inherent – স্বাভাবিক 3: Legible -সহজপাঠ্য 4: Indelible -অমোচোনীয় 5: Endurable -সহনীয় /টেকসই 6: gregarious -মিশুক /সামাজিক 7: Introverted -অন্তর্মুখী ব্যক্তি (আত্মকেন্দ্রিক চিন্তা চেতনা ) 8: Alleviate -উপশম করা 9: Aggravate -অধিক গুরুতর/ শোচনীয় করে তোলা 10: Elevate -উত্তোলন করা,উন্নীত করা 11: Desultory -নিয়মশৃংখলাহীন 12: Methodical -সুশৃংখল 13: Integral -অপরিহার্য অংশ 14: Dissipate – দূর করা/অপচয় করা 15: Exempt -রেহাই /অব্যহতি দেয়া 17: Obliged -বাধিত বা ঋণী হয়েছে এমন 18: Steadfast -অবিচলিত 19: Valiant -সাহসী 20: Repute -সুখ্যাতি 21: Susceptible -স্পর্শকাতর 22: opaque- অস্বচ্ছ 24: Tepid -অল্প গরম বা কুসুম কুসুম গরম 25: Seething -ফুটে উপচে পড়া এমন 26: Intimate -অন্তরঙ্গ 27: Turbid – ঘোলাটে 28: Swollen – ফোলা বা ফুলে যাওয়া 29: Accretion -সংযোজনের মাধ্যমে বৃদ্ধি 30: Procession : মিছিল বা শোভাযাত্রা 31: Applaud -প্রশংসা 32: Evasion -এড়িয়ে যাওয়া 33: Transmit -প্রেরণ বা হস্তান্তর করা 34: Obscure -অন্ধকার 35: Withhold -প...

সহজে ইংরেজি বাক্য গঠন ও কথা বলার উপায়

ইংরেজিতে অনর্গল কথা বলতে নিচের Structures গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ: ★RULE:1 কোনো কিছু প্রয়োজন বুঝাতে,  আমরা need to use করব। sub+need to+verb1 I need to learn English. আমার ইংরেজি শিখা প্রয়োজন। I need to buy a book. আমার একটি বই কিনা প্রয়োজন। I need to help him. আমার তাকে সাহায্য করা প্রয়োজন। I need to do the work. আমার কাজটি করা প্রয়োজন। ★RULE:2 ☞I am having a hard time+ ing যুক্ত verb(কোন কিছু করতে সমস্যা হচ্ছে) 1.I am having a hard time understanding my friends.( আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে ) 2.I am having a hard time downloading songs.( আমার গান গুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে) 3..I am having a hard time answering your questions.( তোমার প্রশ্নগুলির উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে)। Similarly, I am having a hard time understanding the rules. I am having a hard time browsing internet. ★ RULE:3 ☞There is something wrong with + noun.( কোন কিছুতে সমস্যা হয়েছে) 1. There is something wrong with computer.(আমার কম্পিউটার এ সমস্যা হয়েছে) 2. There is something wrong with my mobi...